৩০০ বছরের পুরনো তেওতা জমিদার বাড়ি

তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত।

ইতিহাসবিদদের মতে, সতেরশ' শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে, পঞ্চানন সেন এক সময় খুবই দরিদ্র ছিলেন, তবে একসময় দিনাজপুর অঞ্চলে গিয়ে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তিতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শংকর ও হেমশংকর নামের দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়।

এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন।এ প্রাসাদেই নজরুল, প্রমীলা দেবীর প্রেমে পড়ে লিখেছিলেন,তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়/সেকি মোর অপরাধ

তেওতা জমিদার বাড়িটি মোট ৭.৩৮ একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর।প্রাসাদের মূল ভবনটি লালদিঘী ভবন নামে পরিচিত। এখানে একটি নটমন্দির রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আর বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে ৫৫টি।


আপনাকে যেতে হবে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ফেরি ঘাটে।ঢাকা থেকে সরাসরি আরিচা যাওয়া যায় পদ্মা লাইন সহ আরো বেশ কিছু বাসে।পদ্মা লাইন ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে আরিচার উদ্দেশ্যে ছেড়ে যায়, ভাড়া ১২০ টাকা নিতে পারে। সরাসরি বাস না পেলে পাটুরিয়া গামী যেকোন বাসে উঠে বেওথা নামতে হবে, তারপর বেওথা থেকে রিকশা করে আরিচা যেতে হবে,ভাড়া ২০ টাকা।আর আরিচা থেকে তেওতা জমিদার বাড়ি যাওয়া যাবে অটোরিকশা দিয়ে, ভাড়া নিবে ২০ টাকা।

ষাইট্টা বটগাছ নিয় আমার ইউটিউব ভিডিও লিংক:

৩০০ বছরের পুরনো তেওতা জমিদার বাড়ির ইতিহাস



No comments:

Post a Comment

পাপের শহর লাস ভেগাস

মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি শহর হচ্ছে লাস ভেগাস। সারা বিশ্বে এটি প্রমোদ নগরী হিসেবে বিখ্যাত। এই শহরকে মনোরঞ্জনের রাজধানীও...